দৈনিক সংবাদ দিগন্ত

ভোট নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে ২,১৯৬ পুলিশ দায়িত্ব মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা এলাকায় ২ হাজার ১৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১ টি কেন্দ্রের পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স মাঠে নির্বাচনি ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরো পড়ুন , ভোট ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর হেলিকপ্টার মহড়ামোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনে জেলা পুলিশের ২ হাজার ১৯৬ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। সেই সাথে নারায়ণগঞ্জ জেলার ৫ টি নির্বাচনি আসনের ৭৯৭ টি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতির পাশাপাশি ৮১ টি মোবাইল পার্টি, ১৪ টি স্ট্রাইকিং পার্টি, ১১ টি স্ট্যান্ডবাই পার্টি থাকবে। পাশাপাশি ৭ টি থানা এলাকায় ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৭ টি থানার অফিসার ইনচার্জগণ তদারকিতে থাকবেন।

ভোট নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে ২,১৯৬ পুলিশ দায়িত্ব মোতায়েন