দৈনিক সংবাদ দিগন্ত

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রংপুর পর্যন্ত চলাচলকারী মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।আরও পড়ুন, গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজনরবিবার (৩১ মে) উপজেলার কেন্দ্রীয় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভূরুঙ্গামারী-রংপুর রুটের মেইল বাস দীর্ঘদিন ধরে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে এই বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়বে।আরও পড়ুন, গাইবান্ধায় বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৭মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক মো. আছিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান ড্রাইভার), সাংগঠনিক সম্পাদক মো. বাবলা আলী, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ ভূরুঙ্গামারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অবিলম্বে মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ মানুষের যাতায়াত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।আরও পড়ুন, আসিফ-হাসনাতকে ২৫ কোটি টাকার হিসাব দিতে বললেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকমানববন্ধনের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন ডাকসুর পরিবহন সম্পাদক মো. আছিফ আব্দুল্লাহ। তিনি বলেন,ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাধারণ যাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা সংশ্লিষ্ট বাস মালিক সমিতিগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত থেকে সরে এসে মানুষের যাতায়াতের অধিকার নিশ্চিত করুন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং মেইল বাস সার্ভিস স্বাভাবিকভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন