দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুর জরিপে সেটেলমেন্ট "৫০ হাজার দিলেই কাজ করে দিব -কর্মচারী "আবু বক্কর কথা শুনতে নারাজ "

গাজীপুর মহানগর এলাকার কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় সেটেলমেন্ট অফিস (জরিপ অফিস) অস্থায়ী ক্যাম স্থাপন করে  ভূমি সংক্রান্ত জটিলতা সংশোধনের কাজ করছেন।এর মধ্যে  কাশিমপুর পলাশ হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্পে সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে যোগদান করেছেন আবু বক্কর।  যোগদানের পর থেকে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। গণমাধ্যম কর্মীদের তথ্য না দেওয়া,  সেবাগ্রহীতাদের  সাথে কথা না বলা,  কোন কোম্পানির কর্মকর্তা কর্মচারী আসলে তাদের নিয়ে চা আড্ডা,  কর্মচারী দিয়ে ঘুষ চাওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আরও  পড়ুন, অবসরের আগে কাপাসিয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগস্থানীয় এলাকার  দুলাল বলেন,আমার জমির কাগজপত্র নিয়ে যাওয়ার পর  বল রেকর্ড করা সম্ভব, একটু সমস্যা আছে হাজার পঞ্চাশেক টাকা নিয়ে আইসেন। আমি প্রশ্ন করলাম টাকা কাকে দিব, বলল  সরাসরি বক্কর স্যারকে দেবেন। টাকা না থাকায় আমি চলে আসছি।এছাড়াও  মনিতা রানী, শুভ আহমেদ, সাইদ আব্দুল্লাহ র কাজ থেকে  কাগজপত্র অসংগতি দেখিয়ে ঘুষ চাওয়ার  অভিযোগ রয়েছে।অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে আবু বকর বলেন, অফিসে আসেন সরাসরি কথা বলব। বক্তব্যের জন্য অফিসে গেলে, দেখা যায় তিনি তার লোকজন চা আড্ডায় মেতেছেন। পরে গণমাধ্যম কর্মীরা তার অফিস থেকে ফেরত আসে।এ বিষয়ে  সেটেলমেন্ট অফিসার  বলেন,অনিয়ম বা অভিযোগকারী ব্যক্তিকে আমার কাছে পাঠিয়ে দিন আমি শুনে তার ব্যবস্থা গ্রহণ করব।  

গাজীপুর জরিপে সেটেলমেন্ট