দৈনিক সংবাদ দিগন্ত

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার জারি করা হয়।সার্কুলারে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বাংলাদেশে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।আরও  পড়ুন, সুকুক বন্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতি, সংরক্ষিত ১০%‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশিদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত সময় পর সেই অনুমতিপত্র নবায়নও করতে হয়। ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এ-৩’ ছাড়াও অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজন হয়। ফলে এসব ভিসায় কর্মরত বিদেশিদের ওয়ার্ক পারমিট বৈধ ও হালনাগাদ থাকলে ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।তবে হিসাব খোলার সময় প্রযোজ্য কেওয়াইসি (Know Your Customer) বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের