দৈনিক সংবাদ দিগন্ত

২১ মিলিমিটার বৃষ্টিতে ভিজল ঢাকা, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এই ধারা বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।আরও  পড়ুন, বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন, ১২ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশবৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।ফলে বৃষ্টির পরও আর্দ্রতার কারণে রাজধানীতে ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় নগরবাসীকে প্রয়োজন অনুযায়ী সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

২১ মিলিমিটার বৃষ্টিতে ভিজল ঢাকা, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির আভাস