দৈনিক সংবাদ দিগন্ত

ভাইরালজামায়াত এমপির ভাইরাল ভিডিও: দ্বিতীয় স্ত্রীর দাবি, ষড়যন্ত্রের অভিযোগ গাজী নজরুলের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে থাকা তরুণী ও তার বাবা দাবি করেছেন, গাজী নজরুল ইসলামের সঙ্গে ওই তরুণীর বৈধভাবে বিয়ে হয়েছে।প্রকাশিত তথ্যে জানা যায়, ভিডিওতে থাকা তরুণীর নাম মরিয়ম খাতুন। তার বাবা মাসুম বিল্লাহ দাবি করেন, চলতি বছরের ১৭ জুন তিন লাখ টাকা দেনমোহরে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়।মাসুম বিল্লাহর ভাষ্য, বিয়ের পর একদিন তারা রাজধানীর মগবাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় গোপনে ভিডিওটি ধারণ করা হয়। এ ঘটনায় তার শ্যালক ওবায়দুল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি।অন্যদিকে মরিয়ম খাতুন বলেন, “উনি আমার স্বামী। আমাদের বিয়ে হয়েছে। ওইদিন আমরা আমার বাবার অফিসে গিয়েছিলাম, তখনই ভিডিওটি ধারণ করা হয়।” তিনি আরও জানান, তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।আরও  পড়ুন, “তৃণমূলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তাই জাতীয়তাবাদী দলের মূল শক্তি” সুলতানা আহমেদএ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।এর আগে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবার মগবাজারের অফিসে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ কয়েকজনকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করেন।তার অভিযোগ, পরে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো তদন্তের চূড়ান্ত ফলাফল বা আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের দাবি-পাল্টা দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরালজামায়াত এমপির ভাইরাল ভিডিও: দ্বিতীয় স্ত্রীর দাবি, ষড়যন্ত্রের অভিযোগ গাজী নজরুলের