এনবিআরের কর ক্যাডারে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি
জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের বিসিএস কর ক্যাডারে বড় ধরনের রদবদল করা হয়েছে। এক প্রজ্ঞাপনে ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।রাজস্ব প্রশাসনে বড় ধরনের রদবদল।এনবিআরের বিসিএস কর ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে প্রথম সচিব ওয়াকিল আহমদের স্বাক্ষর রয়েছে।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ কর অঞ্চল, কেউ কর আপিল অঞ্চল, আবার কেউ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন পরিদপ্তর এবং এনবিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পেয়েছেন।দীপক কুমার চক্রবর্তীকে চট্টগ্রাম কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।আরও পড়ুন, মুনাফার আশায় সঞ্চয়পত্র কিনছেন? যে ভুলে কমে যেতে পারে লাভমোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ পাঠানো হয়েছে।এ ছাড়া মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ মঈনুল হাসান, ইভানা আফরোজ সাঈদ, মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম, মাসুদুল করিম ভূঁইয়াসহ একাধিক কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।রদবদলের অংশ হিসেবে কয়েকজন কর্মকর্তাকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটেও দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া আরিফুল হককে এনবিআরের প্রথম সচিব—কর পদে এবং মো. এনামুল কবিরকে ঢাকা বিসিএস—কর একাডেমির পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।চট্টগ্রাম, ঢাকা, যশোর, রংপুর, নারায়ণগঞ্জ, পাবনা, ময়মনসিংহসহ বিভিন্ন কর অঞ্চলেও কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্মস্থলে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।