দৈনিক সংবাদ দিগন্ত

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাও গাঁজাসহ দুই মাদককারবারি আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও বিজিবি। একইসঙ্গে এক জিআর পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) পরিচালিত এসব অভিযানে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন, ভাইরাল ষাঁড় ‘মানিক’ কোরবানি হবে এতিম-দুস্থদের জন্যপুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩নং চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় হাশেম হাজী বাড়ির সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহাপুর এলাকার বাসিন্দা।আরও পড়ুন, ‘আমার নাতনির বয়স মাত্র তিন দিন, এভাবে চলে যাবে ভাবতেই পারিনি’: দাদির কান্নাজড়িত কণ্ঠঅপরদিকে, বিজিবির পৃথক অভিযানে ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্ত সংলগ্ন শশীদল রেলক্রসিংয়ের কাছে সেলিমের চায়ের দোকানের সামনে থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ আবুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খাপুরা গ্রামে।আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ছিটকে ৮ যাত্রী আহতএছাড়াও, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমন মিয়া ওরফে দুলালকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাও গাঁজাসহ দুই মাদককারবারি আটক