দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ৯ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।আরও পড়ুন , ঈদের ছুটি শুরু আজ থেকেই, ১৫ দিন বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আকস্মিক এ বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। বিশেষ করে ছোট নৌযান, মাছ ধরার ট্রলার এবং স্পিডবোটগুলোকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঝোড়ো হাওয়ার সময় নদীপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই যাত্রী ও নৌযান চালকদের আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।আরও পড়ুন , ঈদুল আজহায় ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ উপহার’ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান