পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে সংঘটিত এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেন কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল।ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা করছিলেন ট্রেনে থাকা সদস্যরা।বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। অন্তত দুটি বগিতে আগুন ধরে যায় এবং কয়েকটি বগি উল্টে পড়ে বলে জানিয়েছে পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ।আরও পড়ুন , স্বামীর ক্যানসারের কারণে জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড এ ঘটনায় আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং আরও ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রায় ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য রেসকিউ ট্রাক ও সহায়ক ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, সিনহুয়া ও ডনের বরাতে এসব তথ্য জানা গেছে।আরও পড়ুন , ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে সংযুক্ত আরব আমিরাত