দৈনিক সংবাদ দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক মন্ত্রীর আত্মীয় উপাচার্য, নিয়োগে প্রশ্ন ও বিতর্ক

জুলাই শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসেবে আলোচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আনিসুর রহমান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।আরও পড়ুন, বগুড়ায় পাথরের ট্রাক থেকে বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশনের এ্যাম্পুলসহ তিন মাদককারবারী গ্রেফতারপ্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রংপুর আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হয়। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোঃ নুরুজ্জামান সাহেবের আপন ভগ্নিপতি।তবে তাঁর নিয়োগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।আরও পড়ুন, রায়পুরে বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা, ক্ষুদ্ধ গ্রামবাসী, শিক্ষক, অভিভাবকদের মানববন্ধনসমালোচকদের দাবি, তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ-এর আত্মীয় হওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও পারিবারিক সম্পর্ক ঘিরে নানা অভিযোগও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।আরও পড়ুন, গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধারতবে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে কোনো আদালতের চূড়ান্ত রায় বা সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফলে বিষয়গুলো নিয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক আলোচনা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক মন্ত্রীর আত্মীয় উপাচার্য, নিয়োগে প্রশ্ন ও বিতর্ক