দৈনিক সংবাদ দিগন্ত

আবার হামলা চালানো খুব সহজ ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মধ্যে ইরানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমনকি দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এখন মাত্র ২১ থেকে ২২ শতাংশে নেমে এসেছে বলেও দাবি করেছেন তিনি।শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।এর আগে শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ড্রোন অবকাঠামো ও উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট তথ্য ছিল এবং সেসব স্থাপনার বড় অংশ ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র তৈরির বেশিরভাগ সক্ষমতাও অকার্যকর করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।তবে ইরানের হাতে বর্তমানে ঠিক কত ক্ষেপণাস্ত্র বা ড্রোন রয়েছে— সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা দেননি ট্রাম্প। তার দাবি, “তাদের কিছু অস্ত্র আছে, কিন্তু আগের তুলনায় তা এখন প্রায় ২১ বা ২২ শতাংশে নেমে এসেছে।”এদিকে সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং চলতি সপ্তাহেই কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আরো পড়ুন , রাডার স্টেশনে মার্কিন বোমাবর্ষণের পর পাল্টা আঘাত তেহরানেরযদিও তার মতে, বর্তমান পরিস্থিতি মেনে নিতে না পারায় আলোচনা ধীরগতিতে চলছে।একইসঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য “খুব সহজ” হবে। তবে যুদ্ধ নয়, লিখিত চুক্তির মাধ্যমে সংকট সমাধানই তার অগ্রাধিকার।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে এ দাবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

আবার হামলা চালানো খুব সহজ  ইরানকে কড়া বার্তা ট্রাম্পের