দৈনিক সংবাদ দিগন্ত

প্রবাস ফেরত যুবকের রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ পরিবারের

জামালপুর জেলা মাদারগঞ্জ থানার মোসলেমাবাদ খানবাড়ি সংলগ্ন এলাকার ভুট্টু শেখের ছেলে  লিবিয়া প্রবাসী মামুন শেখ (২৬) নামে -এক যুবকের শ্বশুরবাড়ি থেকে বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।গত শুক্রবার ১০ই জুন বিকেলে মামুন তার শ্বশুরবাড়ি ছুনছুর মোড় এলাকায় যান রাতে শ্বশুরবাড়ির লোকজন মামুনের পরিবার কে জানান যে, সে (মামুন) বিষপান করছে ।খবর পেয়ে নিহতের বোন লোকজন সাথে নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় মামুনকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে, রোগীর অবস্থা বেশি গুরুত্বর হওয়ায়  জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জামালপুর নেয়ার পথে হাজরাবাড়ি পর্যন্ত পৌঁছালে পথে তার মৃত্যু হয়।নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন, প্রায় তিন বছর আগে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের দক্ষিন জামথল ছুনছুর মোড় এলাকার দুলাল মিয়ার মেয়ে সীমা (২০) -এর সাথে লিবিয়া প্রবাসী মামুন শেখ-এর ফোনে বিয়ে হয়।আরও পড়ুন, গাজীপুরে পুলিশের অভিযানে মাদক মামলাসহ ৪ জন গ্রেপ্তার বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।সম্প্রতি বিদেশ থেকে দেশে আসার পর মেয়ের পরিবার তাদের মেয়েকে মামুনের কাছে তুলে দিতে তালবাহানা শুরু করেন বলে দাবি করেন মামুনের পরিবার।নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়ির লোকজন মামুন -এর উপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। তারা দাবি করেন, শ্বশুরবাড়ির লোকজনই পরিকল্পিতভাবে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে।এ বিষয়ে মাদারগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,জামালপুর জেনারেল হাসপাতাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, "মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু আসল বিষয় জানা যাবে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

প্রবাস ফেরত যুবকের রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ পরিবারের