দৈনিক সংবাদ দিগন্ত

এইচএসসি সংকট নিরসনে সরকারের প্রতি বিরোধীদলের সংলাপের আহ্বান

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে তৈরি হওয়া সংকট নিরসনে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিরোধীদল। একই সঙ্গে শিক্ষার্থীদেরও শান্ত থেকে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।মঙ্গলবার রাতে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতারা বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।জাতীয় সংসদে বিরোধীদলীয় মুখপাত্র নাজিবুর রহমান বলেন, দেশের শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।আরও  পড়ুন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি সারজিস আলমের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান তিনি।অন্যদিকে, বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সংকটের জন্য সরকারকেই দায়ী করেন। তিনি বলেন, রাতের মধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে স্থায়ী সমাধান বের করতে হবে।এ সময় বিচারিক ও সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন নাহিদ ইসলাম। সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এসব ব্যাখ্যা জনগণের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়।সংবিধান সংশোধনের বিষয়ে বিএনপির পরিকল্পনারও সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রস্তাবিত সংশোধনী জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এইচএসসি সংকট নিরসনে সরকারের প্রতি বিরোধীদলের সংলাপের আহ্বান