বিয়ের গুঞ্জনে বিরক্ত পূজা, ভক্তদের দিলেন সতর্কবার্তা
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। এরই মধ্যে নতুন করে ছড়িয়েছে তাঁর বিয়ের তারিখ। গুঞ্জন উঠেছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর সরাসরি নাকচ করে দিয়েছেন পূজা চেরী।ভক্তদের সতর্ক করে এক বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে। বিয়ের তারিখ এবং আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা তিনি নিজেই আগে থেকে সবাইকে জানাবেন বলেও স্পষ্ট করেছেন পূজা।চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি এরই মধ্যে ‘এনগেজড’।আড়ও পড়ুন,আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখেও নত হননি শাহরুখ, দাবি সঞ্জয় গুপ্তার তবে তাঁর জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।সেসময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রকাশ করেননি বিয়ের নির্দিষ্ট তারিখও।এরপর গত আগস্টে আবারও গুঞ্জন ছড়ায়, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা চেরী। তখনও সেই খবর অস্বীকার করেন অভিনেত্রী।পূজা জানিয়েছিলেন, বিয়ে তাঁর জীবনের একটি বড় সিদ্ধান্ত। তাই সেটি গোপনে করার কোনো ইচ্ছা নেই তাঁর। বরং সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান।এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা।অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে সেটি তিনিই নিজে সবাইকে জানাবেন।তাই ১৬ সেপ্টেম্বর সত্যিই পূজা চেরী বিয়ের পিঁড়িতে বসছেন কি না—তা জানতে এখন অপেক্ষা করতে হবে তাঁর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।