দৈনিক সংবাদ দিগন্ত

বিদ্যুতের নতুন ধাক্কা, বাড়তে পারে খুচরা ও পাইকারি মূল্য

দেশে আবারও বাড়তে যাচ্ছে বিদ্যুতের দাম। আজ নতুন পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি। এতে সাধারণ গ্রাহক থেকে শুরু করে শিল্প ও ব্যবসা খাতে বাড়তে পারে ব্যয়ের চাপ।বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের দ্বারপ্রান্তে বাংলাদেশ।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে প্রায় ১৫ শতাংশ এবং খুচরা গ্রাহক পর্যায়ে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি হতে পারে।বুধবার নতুন মূল্যহার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।আরও পড়ুন . নতুন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়বিদ্যুৎ বিভাগ বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ভর্তুকির চাপ সামাল দিতেই এই মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।তবে গণশুনানিতে রাজনৈতিক দল, ভোক্তা অধিকার সংগঠন, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতি, ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রায় ১৩ টাকা, অথচ বিক্রয়মূল্যের কারণে প্রতি ইউনিটে প্রায় ৬ টাকা ঘাটতি তৈরি হচ্ছে।এদিকে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে আশঙ্কাজনক হারে। চলতি অর্থবছরে পিডিবির সম্ভাব্য ঘাটতি ৬২ হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আরও  পড়ুন , দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

বিদ্যুতের নতুন ধাক্কা, বাড়তে পারে খুচরা ও পাইকারি মূল্য