রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন আজ
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পে শুরু হতে যাচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে দেশের জ্বালানি খাত।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসি।এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিওবার্তা প্রদর্শনের কথা রয়েছে অনুষ্ঠানে।আরো পড়ুন , বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু হয় ইউনিট-১-এর ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর। দীর্ঘ নির্মাণ ও প্রস্তুতি শেষে চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রদান করে।কর্তৃপক্ষ আশা করছে, এই ইউনিট সফলভাবে চালু হলে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।