দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের নবম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু হানিফা (হানিফ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বক্তব্য রাখেন । বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম. রুহুল আমিন  বেগ, শিক্ষকদের পক্ষে ইমরুল কায়েস,আরও  পড়ুন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় নেই আগের সেই আয়োজন, সর্বত্র জোরদার নিরাপত্তাইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ , ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়না, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, পিংনা  ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তমাল মিয়া। শিক্ষার্থীর অভিভাবক, হাফেজ মাওলানা গাউছুল আজম,শিউলি চৌধুরী, রিনা রানী পাল ,সালমা বেগম, বিলকিস আক্তার, তানিয়া আক্তার, শিক্ষার্থী মোহনা আক্তার , কানিজ ফাতেমা প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েতুল ইসলাম (অপু)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজামেল হক-এর সার্বিক তত্ত্বাবধানে সমাবেশটি অনুষ্ঠিত হয় । সমাবেশ পরিচালনা করেন শিক্ষক আইয়ুব আলী।

শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ