দৈনিক সংবাদ দিগন্ত

রামপুরায় শ্রমিক বিক্ষোভে অচল সড়ক, চাকরি ফেরতের দাবিতে উত্তাল বিটিভি মোড়

রাজধানীর রামপুরায় চাকরি হারানো পোশাক শ্রমিকদের বিক্ষোভে প্রায় এক ঘণ্টা অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সড়ক। তীব্র গরমের মধ্যে যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।সোমবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড’-এর কয়েকশ শ্রমিক। তাদের অভিযোগ, কোনো পূর্বনোটিশ ছাড়াই এবং পাওনা পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা না দিয়ে ১৪৭ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে কারখানা কর্তৃপক্ষ।বিক্ষোভকারীরা জানান, চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপনের মুখে পড়েছেন। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।আরও  পড়ুন , রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন পথচারী, আটক মোটরসাইকেল চালকশ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল, হয়রানি বন্ধ, আগের নিয়মে কারখানা পরিচালনা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং চাকরির স্থায়ী নিরাপত্তা।ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে শ্রম অধিদপ্তরে পাঠানো হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।আরও পড়ুন, মতিঝিলে দিনদুপুরে গুলির শব্দ, ব্যবসায়ীকে আহত করে লাখো টাকা লুট

রামপুরায় শ্রমিক বিক্ষোভে অচল সড়ক, চাকরি ফেরতের দাবিতে উত্তাল বিটিভি মোড়