দৈনিক সংবাদ দিগন্ত

যানজট কমাতে মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু

রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। মহাখালী বাস টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলোকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে।বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।অনুষ্ঠানে বক্তারা জানান, মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তরের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় যানজট কমবে, যাত্রীসেবা আরও উন্নত হবে এবং সড়ক ব্যবস্থাপনা কার্যকর হবে।আরও  পড়ুন, সরকারের কূটনীতি ও শিক্ষা ইস্যুতে কড়া সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীরপ্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, ঢাকার অন্যতম বড় সমস্যা যানজট। এ সমস্যা সমাধানে রাজধানীর অভ্যন্তরের বাস টার্মিনালগুলো পুনর্বিন্যাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মহাখালী টার্মিনালে অযথা দাঁড়িয়ে থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে।তিনি জানান, প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ট্রিপের সময় বাসগুলো পূর্বাচল থেকে সিরিয়াল অনুযায়ী মহাখালী টার্মিনালে প্রবেশ করবে। এতে অপ্রয়োজনীয় যানজট ও বিশৃঙ্খলা কমবে।উদ্বোধনের দিনই পরীক্ষামূলকভাবে ২০টি বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তর করা হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ সফল হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আসবে এবং নগরবাসীর চলাচল হবে আরও স্বস্তিদায়ক।

যানজট কমাতে মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু