দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের নিচে পিষ্ট হয়ে নিহত ২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস যাত্রী ওঠানামার জন্য মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়।আরও পড়ুন, নবীনগরে দুই বাহিনীর দন্ধ, ফাঁকা গুলি, জনমনে আতঙ্কঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়রা গ্রামের সুজন প্রামাণিক (৩৮)। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসের সামনের অংশ কেটে মরদেহ উদ্ধার করে।পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের নিচে পিষ্ট হয়ে নিহত ২