দৈনিক সংবাদ দিগন্ত

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।আরও  পড়ুন, টাইফয়েড টিকা, ১ আগস্ট থেকে পাবে ১৫ মাস বয়সী শিশুরাদুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি মহাসড়কে নিরাপদ গতিতে যান চলাচলের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০