দৈনিক সংবাদ দিগন্ত

বাসাবাড়িতে লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দেয়নি বিএনপি : রিজভী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি।শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-কে উদ্ধৃত করে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।বক্তব্যে দাবি করা হয়েছিল—সন্ধ্যার পর বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং তা তদারকি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।আরো পড়ুন , দ্রুত জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপিবিএনপির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ উদ্ভট, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে এ গুজব ছড়াচ্ছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রুহুল কবির রিজভী দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাসাবাড়িতে লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দেয়নি বিএনপি : রিজভী