ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।গতকাল বুধবার (২২ জুলাই) রাতে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বাবু ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,আরও পড়ুন, ‘এক হাজার টাকার ভাড়া’ ধরতে গিয়ে আর ফেরা হলো না মহসিনের তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অন্তত ছয়টি মাদক মামলা রয়েছে।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমিন মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি উত্তরের একটি চৌকস দল। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।