আওয়ামী লীগ সন্ত্রাসীদের আর একসেপ্ট করবে না বাংলার মানুষ: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, “চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলার মানুষ আর একসেপ্ট করবে না। বাংলাদেশের মানুষ যেমন কাদার মতো নরম, তেমনি পাথরের মতো শক্ত।”সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী রেলস্টেশনে জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খায়রুল কবির খোকন বলেন, “তাদের নেত্রী দিল্লিতে গিয়ে পালিয়ে রয়েছেন। দিল্লি থেকে বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসবেন বলে ধোঁয়া তুলছেন, তারা দিবাস্বপ্ন দেখছেন। এক হাজার বছর চিন্তা করেও লাভ হবে না। স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে না।”তিনি আরও বলেন, “তারা বিগত সময়ে অবৈধভাবে অর্থ লুটপাট করেছে। আজ সেই অর্থ দিয়ে তারা সন্ত্রাসী কায়দায় লকডাউনের নামে নাশকতা পরিচালনা করছে। রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল করে বোঝাতে চাইছে তারা আবার আগামী দিনে ফিরে আসবে।”আরও পড়ুন, নার্সের ভুল চিকিৎসায় পঙ্গুত্বের পথে কৃষক রাফিউলখায়রুল কবির খোকন আরও বলেন, “বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর অন্যায়, অত্যাচার, গুম, খুন, হামলা, মামলা ও লুটপাট করেছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ এটাকে একসেপ্ট করেছে। তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।”সমাবেশে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম.এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।পরে নরসিংদী রেলস্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভায় গিয়ে শেষ হয়।