আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তির অভিবাসন এবং জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ বাংলাদেশকে তাঁর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া, এশিয়ায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিআইসিএ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।আরও পড়ন , ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে মুখর দেশ, শুরু শারদীয় দুর্গোৎসববৈঠকে চলমান সংঘাতের কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করায় আজারবাইজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির। সংকটের সময় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার জন্য তিনি আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।বিশ্লেষকদের মতে, বিমান যোগাযোগ, জ্বালানি ও দক্ষ জনশক্তির কর্মসংস্থান এই তিনটি খাতে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশ ও আজারবাইজানের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি আঞ্চলিক সংকটে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ।দ্বিপক্ষীয় এ বৈঠক বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।