দৈনিক সংবাদ দিগন্ত

সৌদি আরবে ই-পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে, জানাল দূতাবাস

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার পাশাপাশি তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে।বৃহস্পতিবার দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আগে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের জন্য এনরোলমেন্ট করা হলেও দূতাবাসের প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট রয়েছে প্রিন্টিং পর্যায়ে। পাশাপাশি ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলছে।আরও  পড়ুন, আইনের ফাঁকফোকরে বেরিয়ে অপরাধীরা আবার অপরাধে জড়ায় : আইজিপিদূতাবাস আরও জানিয়েছে, বর্তমানে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কার্যক্রম চলছে।তবে পরবর্তী প্রক্রিয়ায় অনেক আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসংগতি এবং একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা পাওয়া যাচ্ছে।এসব ক্ষেত্রে তথ্য যাচাই ও প্রয়োজনীয় প্রসেসিং সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগতে পারে। ফলে পাসপোর্ট পেতে কিছুটা বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।এ পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে ই-পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবে ই-পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে, জানাল দূতাবাস