টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবু খালের ওপর পার্ক বাজার অংশে নির্মাণাধীন কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিরবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। এ ঘটনায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাজমুল হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান। অন্যরা হলেন কমিটির সদস্যসচিব এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহনাজ পারভীন ও সদস্য জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের ওপর কালভার্ট নির্মাণের জন্য এফ এ ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় টাঙ্গাইল পৌরসভা।আরও পড়ুন,গোলাপগঞ্জে ক্লিনিকে হামলার অভিযোগ, ৫ লাখ টাকা লুটের দাবি; আটক ২ নির্মিত কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই করার সময় বুধবার (১৪ অক্টোবর) ধসে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ নিতে পৌর প্রশাসককে নির্দেশ দেন। এরপর টাঙ্গাইল পৌরসভা থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি কার্যসহকারীকে চাকরিচ্যুত ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দকৃত এই বক্স কালভার্টে বাশঁ ব্যবহারের ঘটনায় জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক পুনরায় সাটারিংয়ের কাজ করছেন। বাজারের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ধসে যাওয়ার বিষয়টি জানতে চাচ্ছেন। হাবিবুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, ‘খুব ধীরগতিতে কালভার্টটির কাজ চলছে। প্রতিনিয়ত হাজার হাজার ব্যবসায়ীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে।’ জানা যায়, ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের উপর বক্স কালভার্ট নির্মানের জন্য এফ এ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় টাঙ্গাইল পৌরসভা। নির্মিত কালভার্টের সাটারিং কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই করার সময় গত বুধবার ধ্বসে যায়।আরও পড়ুন,রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন। এর পর টাঙ্গাইল পৌরসভা থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বলেন, ‘সমস্যাযুক্ত অংশটি ভেঙে ফেলা হয়েছে। মজবুতভাবে সাটারিং এর কাজ চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে মূল বিষয়টি জানা যাবে। তবে এখনো ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।’ এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেন। এর পর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করা হয়েছে। নতুনে সাটারিং করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত কমিটির গঠন করে দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত রহস্য
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।