দৈনিক সংবাদ দিগন্ত

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

দল থেকে বহিষ্কার হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে না।এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী কমিশন বিষয়টি পর্যালোচনা করবে।তিনি জানান, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দলত্যাগ বা পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। আরও  পড়ুন, ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীরতবে কোনো রাজনৈতিক দল যদি একজন সদস্যকে বহিষ্কার করে, শুধু সেই কারণে এমপি পদ বাতিলের সুযোগ সংবিধানে নেই।তিনি আরও বলেন, স্পিকারের মাধ্যমে সংসদ থেকে প্রয়োজনীয় রেফারেন্স বা চিঠি এলেই নির্বাচন কমিশন পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি কমিশনার জানান, অক্টোবরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। আবহাওয়া, সরকারি পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন