বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন Hamza Choudhury। বিচারকদের রায়ে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের ভোটে ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’ও জিতেছেন তিনি।শুক্রবার (২২ মে) রাজধানীর Pan Pacific Sonargaon Dhaka-এ আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হামজা।আরও পড়ুন, জাতীয় দল নয়, এখন বোর্ডের নেতৃত্বে তামিম ইকবালবর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে নারী ফুটবলার Rituparna Chakma ও হকি খেলোয়াড় Amirul Islam-কে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন হামজা চৌধুরী।আরও পড়ুন, নতুন অধিনায়ক শাহীন আফ্রিদি, অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানেরভিডিও বার্তায় নিজের অনুভূতি জানিয়ে হামজা বলেন, তিনি এই পুরস্কার পেয়ে গর্বিত। দেশের ঐতিহ্যবাহী এই পুরস্কারের জন্য পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সারা বছর জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান।আরও পড়ুন, ট্রফির লড়াইয়ে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি, নতুন মাইলফলকে ‘সিআর সেভেন’ অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque বলেন, বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দীর্ঘদিনের একটি ঐতিহ্য। আগে একজন ফুটবলার হিসেবে অনুষ্ঠানে অংশ নিলেও এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে উপস্থিত হতে পেরে তিনি গর্ববোধ করছেন।