দৈনিক সংবাদ দিগন্ত

টানা বর্ষণে বন্যা-দুর্যোগ, চট্টগ্রামে ভয়াবহ ক্ষয়ক্ষতি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগ। সরকারি হিসাবে চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে পাঁচ জেলায় প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন।বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় ১ লাখ ৫৩ হাজার হেক্টর কৃষিজমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪১ কিলোমিটারের বেশি সড়ক। শুধু সড়ক মেরামতেই সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪৫ কোটি টাকা।এদিকে কক্সবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশু, এক কিশোর ও এক বৃদ্ধসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। নেত্রকোনার উব্দাখালী নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও  পড়ুন, বড়বিল ইউনিয়নে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও এক মাসের ওষুধ প্রদানবন্যাকবলিত ১১ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি, আর উদ্ধার করা হয়েছে অন্তত ৬০০ মানুষ।চট্টগ্রামের বাঁশখালীতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। তবে পাঁচ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল।অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টানা বর্ষণে বন্যা-দুর্যোগ, চট্টগ্রামে ভয়াবহ ক্ষয়ক্ষতি