খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ
সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ের ঢলে খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ, এমপি।সভায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলের কারণে জেলার সড়ক যোগাযোগ, কৃষি, ঘরবাড়ি ও সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। একই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো, আরও পড়ুন, কালকিনিতে জুলাই দিবস পালন, গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বানদ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।সভায় অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত এলাকায় চলমান ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।