পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদ ফকির নামে এক যুবকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে রাশেদ ফকির (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (১২ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামের বাসিন্দা মোজাফফর ফকিরের ছেলে মোঃ রাশেদ ফকির এ দুর্ঘটনার শিকার হন।স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ ফকির শালাইপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাঁশখুর ব্রিজের নিকট পৌঁছালে আকস্মিক বজ্রপাতের কবলে পড়েন। আরও পড়ুন , টানা বর্ষণে বন্যা-দুর্যোগ, চট্টগ্রামে ভয়াবহ ক্ষয়ক্ষতিবজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার উদ্যোগ নেন। তবে বাড়িতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।রাশেদ ফকিরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।