বছর শেষের আগে সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি
চলতি বছরের আট মাস শেষ। আজ ৩১ আগস্ট। আগামীকাল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। অর্থাৎ বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের সামনে রয়েছে আরও পাঁচ দিনের সরকারি ছুটি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে নয় দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।সেপ্টেম্বর মাসে সরকারি ছুটি রয়েছে একটি। ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে। তবে দিনটি শুক্রবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় এ ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।অক্টোবরে রয়েছে দুই দিনের সরকারি ছুটি। দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি থাকবে।আরও পড়ুন, চোরাচালান-মাদকপাচার ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশএরপর বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে বড়দিন শুক্রবার হওয়ায় এ ক্ষেত্রেও অতিরিক্ত ছুটি মিলবে না।অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছুটির দিন রয়েছে মোট পাঁচটি। এর মধ্যে তিনটি কর্মদিবসে পড়ায় সেগুলো সরাসরি কর্মদিবসের ছুটি হিসেবে পাওয়া যাবে, আর দুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।সব মিলিয়ে বছর শেষ হওয়ার আগে সরকারি চাকরিজীবীদের ছুটির হিসাব এখন থেকেই নির্ধারিত। তাই দীর্ঘ ছুটির পরিকল্পনা থাকলে অক্টোবরের দুর্গাপূজার দুই দিনের ছুটিই হতে পারে বছরের শেষভাগের অন্যতম বড় সুযোগ।