দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত বগাইছড়ি: ব্রীজ ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বড়ছনখোলা ব্রীজ ধসে পড়েছে এবং বগাইছড়ি বাজার সংলগ্ন বড় ব্রীজটিও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। আরও পড়ুন, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি-সংগীত-বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণঅবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়ছে রাস্তাঘাট, নষ্ট হচ্ছে ফসলি জমি, এমনকি ঝুঁকির মুখে পড়েছে সাধারণ মানুষের বসতঘরও। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।আরও পড়ুন, নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণএলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তারা প্রশ্ন তুলেছেন—আর কত জানমালের ক্ষয়ক্ষতি হলে বান্দরবান পরিবেশ অধিদপ্তর কার্যকর ব্যবস্থা নেবে? এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বান্দরবান পরিবেশ অধিদপ্তর এবং লামা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী

অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত বগাইছড়ি: ব্রীজ ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী