দৈনিক সংবাদ দিগন্ত

২৫ বছরেই ফুটবল মাঠে মৃত্যু পর্তুগিজ মিডফিল্ডারের

ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়ে মারা গেছেন পর্তুগিজ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সী এই তরুণ ফুটবলারের আকস্মিক মৃত্যুতে পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।লিসবনে তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচ চলার একপর্যায়ে হঠাৎ মাঠে পড়ে যান তিনি।দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মাঠেই মৃত্যু হয় কেভিন কাস্ত্রোর।মর্মান্তিক এই ঘটনার পর সঙ্গে সঙ্গে ম্যাচটি বাতিল করা হয়। কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দুই ক্লাব এবং লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।এক বিবৃতিতে কেভিন কাস্ত্রোর পরিবার, স্বজন, বন্ধু এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।আরও  পড়ুন, স্টার্ক শরিফুলের তাণ্ডবে ম্যাকাই টেস্টে প্রথম দিনেই ১৮ উইকেটকাস্ত্রোর ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের যুব দলে যোগ দেন তিনি। পরে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান এই মিডফিল্ডার।লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলেই সিনিয়র ফুটবলে অভিষেক হয়েছিল কাস্ত্রোর। এরপর ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়ে খেলেন তিনি। ২০২৩ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ছাড়েন এই তরুণ ফুটবলার।কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তার সাবেক ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। তার স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে খেলোয়াড় ও স্টাফরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন।মাত্র ২৫ বছর বয়সে ফুটবল মাঠেই কেভিন কাস্ত্রোর জীবন থেমে যাওয়ার ঘটনায় সতীর্থ, সাবেক ক্লাব ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

২৫ বছরেই ফুটবল মাঠে মৃত্যু পর্তুগিজ মিডফিল্ডারের