ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আনল আইটেল
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নতুন ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা চালু করেছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ২০ মে বা তার পর কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে এই সুবিধা প্রযোজ্য হবে। ফোনে উৎপাদনজনিত কোনো ত্রুটি দেখা দিলে প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক সম্পূর্ণ নতুন একটি হ্যান্ডসেট পেতে পারবেন।আরও পড়ুন, এআইতে ভুল তথ্য শেয়ার মানেই বড় ঝুঁকিপ্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীদের বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত করা হবে। নতুন রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি গ্রাহকরা পাবেন এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিও। এতে ব্যবহারকারীদের আস্থা ও নিশ্চয়তা আরও বাড়বে বলে আশা করছে আইটেল।আরও পড়ুন, সাইবার নিরাপত্তায় নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’ উন্মোচনওয়ারেন্টির আওতায় থাকবে—ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং, স্পিকার বা মাইক্রোফোনের ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত উৎপাদন ত্রুটি। রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে ফোন, ক্রয়ের রসিদ ও বক্স নিয়ে যেতে হবে। যাচাই শেষে যোগ্য হলে একই দিনেই নতুন হ্যান্ডসেট দেওয়া হবে।আরও পড়ুন, স্যাটেলাইট পাঠানোর প্রতিযোগিতা জলবায়ুর জন্য বড় বিপদতবে এই সুবিধার আওতায় থাকবে না ভাঙা বা পানিতে নষ্ট হওয়া ফোন, অনুমোদনহীনভাবে মেরামত করা সেট কিংবা আইএমইআই নম্বরে অসঙ্গতি থাকলে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা বাংলাদেশের ফিচার ফোন বাজারে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে চায়।