দৈনিক সংবাদ দিগন্ত

ফল আমদানিতে বড় স্বস্তি, ১০০% নগদ মার্জিনের শর্ত প্রত্যাহার

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসির নগদ মার্জিন নির্ধারণ করা যাবে।রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।সার্কুলারে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বিভিন্ন বিলাসজাতীয় পণ্য ও দেশে উৎপাদিত বিকল্প পণ্যের আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই তালিকায় ফলও ছিল।আরও  পড়ুন, সবজির বাজারে আগুন, ৯ বছরে বেগুন-শসার দাম বেড়েছে কয়েক গুণতবে বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ক্রমোন্নত হওয়ায় ফল আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার প্রয়োজনীয়তা কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।ফল আমদানি সহজ করা, জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক বিবেচনায় নিয়ে ফল আমদানির এলসির নগদ মার্জিন নির্ধারণ করা যাবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের সার্কুলার লেটার এবং এর মাধ্যমে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ফল আমদানিতে বড় স্বস্তি, ১০০% নগদ মার্জিনের শর্ত প্রত্যাহার