আগামীকাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা টেলিটকের এসএমএসের মাধ্যমে সহজেই নিজেদের ফল জানতে পারবেন।আরও পড়ুন, দেশজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত, অতিভারি বর্ষণের পূর্বাভাসফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা দেওয়া হবে।উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।