দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের পারস্পরিক সম্পর্কের বিষয় গুরুত্ব পায়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।মঙ্গলবার রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন মঙ্গলবার দুপুরে এক পোস্টে এ তথ্য জানায়।সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেন।আরও  পড়ুন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে: রিজভীএ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি আলোচনায় উঠে আসে।আলোচনায় দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।রাষ্ট্রপতি ও ভারতীয় হাইকমিশনার উভয়েই দুই সার্বভৌম দেশের স্বার্থে সহযোগিতা ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেন।কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনার মধ্যেই বঙ্গভবনে অনুষ্ঠিত হলো এ সৌজন্য সাক্ষাৎ। দুই দেশের পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ