রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীতে অবস্থিত ‘প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমি’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলার পাগলাপীর রোডের বেতগাড়ী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একই সাথে দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আরোও পড়ুন,ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর নিয়োগ ও বৈধতা নিয়ে প্রশ্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, মাওলানা মো. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক মো. শাহ আলম ও মো. মশিউর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো. আনছার আলী প্রামাণিক এবং সহকারী শিক্ষক নাজমিন মোছা. আকতিয়ারা বেগমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আবু কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করে তোলা, তাদের মেধার যথাযথ স্বীকৃতি প্রদান এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই নিয়মিত আয়োজন। এ ধরনের নান্দনিক ও শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনন তৈরিতে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হতে বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।