কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা।বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি সংঘবদ্ধ চক্র প্রাইভেটকারে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।আরও পড়ুন, কৃষিজমি ভরাটের দায়ে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানাপরে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।তল্লাশিতে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিরা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করলেও প্রাথমিক যাচাইয়ে সেই দাবির সত্যতা পাওয়া যায়নি।উদ্ধার হওয়া ইয়াবা ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।