দৈনিক সংবাদ দিগন্ত

প্রশাসনিক দক্ষতা ও সততায় মানুষের মন জয় করেছেন ইউএনও সাইফ উল আরেফীন: এমপি খোকন

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রশংসা করেন।এ সময় এমপি খোকন বলেন, “সাইফ উল আরেফীনের মতো একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে ভবিষ্যতে জেলা প্রশাসক হিসেবে দেখতে চাই।” তিনি বিদায়ী ইউএনওর কর্মময় জীবনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।আরও  পড়ুন, রায়হান হত্যা: গ্রেফতার দুই প্রধান আসামি, মিলল হত্যার আলামতসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদকএসএম মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ইউএনও সাইফ উল আরেফীন কালকিনিতে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও আন্তরিকতার কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।শেষে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা জানান স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় অনেকের আবেগঘন বক্তব্য ও স্মৃতিচারণে অনুষ্ঠানটি এক বিনম্র ও হৃদয়স্পর্শী পরিবেশে পরিণত হয়।

প্রশাসনিক দক্ষতা ও সততায় মানুষের মন জয় করেছেন ইউএনও সাইফ উল আরেফীন: এমপি খোকন