সাত জেলায় মৃদু তাপপ্রবাহ, সারা দেশে বৃষ্টির আভাস
দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও শিগগিরই কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে। একই সঙ্গে দেশের সব বিভাগেই বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।তবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।আরও পড়ুন, আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদপূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে নৌযান ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সর্বশেষ আবহাওয়া বার্তার প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।