প্রবাসী ভোটে প্রযুক্তির ছোঁয়া, পোস্টাল ব্যালট নিবন্ধন চালু থাকবে আগামী নির্বাচনেও
জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের বিরোধী দলের সদস্য মো. আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন বা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। এই উদ্যোগ আগামী জাতীয় নির্বাচনেও বহাল থাকবে।তিনি আরও জানান, শুধু কার্যক্রম চালু করাই নয়, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই ব্যবস্থার আওতায় আনতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনা করছে।আরও পড়ুন ,রুমিন ফারহানা আমার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেন, আমি কৃতার্থ’ : স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসী ভোটে প্রযুক্তির ছোঁয়া, পোস্টাল ব্যালট নিবন্ধন চালু থাকবে আগামী নির্বাচনেও বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশিকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং জাতীয় নির্বাচনে প্রবাসীদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও কার্যকর, নিরাপদ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের এই উদ্যোগ আগামী জাতীয় নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।