একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। পেজ হ্যাক হওয়ার দাবি তুলে শুধু দুঃখপ্রকাশ করলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট ছড়ানোর প্রবণতা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরীমনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ভিডিওটি পুরোনো হলেও একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটি নতুন করে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।লাইভে পরীমনি অভিযোগ করেন, ভিডিওটি প্রায় ১১ ঘণ্টা ধরে চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে ছিল। এত দীর্ঘ সময়েও পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলে এমন ঘটনার দায় এড়ানো উচিত নয়।আরও পড়ুন, ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনোসামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে আলোচনা ও মন্তব্যের প্রবণতারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অনেকে বিষয়টি ভুয়া বুঝে এড়িয়ে গেলেও কিছু মানুষ ভিডিওটি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করছেন এবং বিভিন্ন পোস্টের মন্তব্যে এর লিংক খুঁজছেন বা ছড়াচ্ছেন। এ ধরনের আচরণে হতাশা প্রকাশ করেন তিনি।লাইভে কটূক্তিকারীদের উদ্দেশে পরীমনি ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন। তবে পরে তিনি নিজের ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। পরদিন সকালে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে লেখেন, “ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।”এদিকে পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।এ ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এ ধরনের কনটেন্টের শিকার ব্যক্তিদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।