দৈনিক সংবাদ দিগন্ত

প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, গঠন হলো অভিযোগ নিষ্পত্তি সেল

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত এবং কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয় গঠন করেছে বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সহজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে এ সেল গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সেলের মাধ্যমে প্রবাসীরা ই-মেইলে সরাসরি তাদের সমস্যা, আবেদন ও অভিযোগ জানাতে পারবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। অভিযোগের ধরন ও প্রয়োজনীয়তা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।আরও  পড়ুন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি: সিইসিএ ছাড়া প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে অভিযোগগুলো দ্রুত অবহিত করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।অফিস আদেশ অনুযায়ী, minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রবাসীদের পাঠানো অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশেষ সেলটি।বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিভিন্ন সময় কর্মসংস্থান, বেতন-ভাতা, নিয়োগ, নিয়োগকর্তা, সংশ্লিষ্ট সেবা ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে সমস্যার মুখোমুখি হন। এসব বিষয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরে আনার ক্ষেত্রে নতুন এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নীতিনির্ধারকদের সরাসরি নজরে আসার সুযোগ আরও বাড়বে।

প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, গঠন হলো অভিযোগ নিষ্পত্তি সেল