গভীর পানির গুহায় মিলল চার পর্যটকের মরদেহ
মালদ্বীপের একটি প্রবাল দ্বীপের পানির নিচের গভীর গুহা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চার ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, গুহার সবচেয়ে গভীর অংশ থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মালদ্বীপ সরকার সোমবার এ তথ্য নিশ্চিত করে জানায়, পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি অভিযান চালিয়ে গুহার ভেতরের অংশে মরদেহগুলোর সন্ধান পান।আরও পড়ুন, ওমানে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহাসরকারি মুখপাত্র আহমেদ শাম জানান, আগের ধারণার মতোই পর্যটকদের মরদেহ গুহার গভীর অংশেই পাওয়া গেছে। তিনি বলেন, মরদেহগুলো গুহার তৃতীয় অংশে প্রায় একসঙ্গেই ছিল, যা ওই গুহা ব্যবস্থার সবচেয়ে বড় ও গভীর অংশ হিসেবে পরিচিত। তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে মরদেহগুলো উপরে তোলার চেষ্টা করা হবে।আরও পড়ুন, বিস্ফোরণের মধ্যে তিন নবজাতককে কোলে নিয়ে জীবন ভিক্ষা চেয়েছিলামএর আগে একই এলাকা থেকে একজন ইতালীয় ডাইভিং প্রশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পাঁচজন মিলে মালদ্বীপের ভাভু অ্যাটলের প্রায় ৫০ মিটার গভীর একটি গুহা অন্বেষণে নামেন। যদিও দেশটিতে বিনোদনমূলক ডাইভিংয়ের অনুমোদিত সর্বোচ্চ গভীরতা ৩০ মিটার।আরও পড়ুন, উচ্ছেদ ও বিধিনিষেধ ঘিরে পার্ক সার্কাসে ব্যাপক বিক্ষোভঘটনার তদন্তে জানা গেছে, উদ্ধার অভিযানের সময় স্থানীয় সামরিক বাহিনীর এক ডুবুরি ‘ডিকম্প্রেশন সিকনেস’-এ আক্রান্ত হয়ে মারা যান। এরপর সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হলেও পরে পুনরায় তল্লাশি শুরু হয়। বৈরি আবহাওয়া এবং গভীর গুহার জটিলতা উদ্ধার তৎপরতাকে কঠিন করে তোলে। তবে কী কারণে ওই পর্যটকদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।