দৈনিক সংবাদ দিগন্ত

আজ আবারও প্রকাশ্যে গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হবে আজ। শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণে উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানিয়েছেন, ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দানের অর্থ গণনা শেষে তা জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকে মাজারের নির্ধারিত হিসাবে জমা রাখা হবে।মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, আরও  পড়ুন, আট দিনেই আবারও পানির নিচে খুলনাশিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।এর আগে গত ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত প্রথা ভেঙে প্রথমবার প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হয়। সেদিন নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ছাড়াও বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। নতুন এই উদ্যোগকে অনেকেই স্বচ্ছতা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখলেও প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স স্থাপন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনারও জন্ম দেয়।

আজ আবারও প্রকাশ্যে গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা