বিশ্ব ফুটবলে আরেকটি বড় মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ডিআর কঙ্গোর বিপক্ষে গ্রুপ ‘কে’-এর ম্যাচ খেলতে নামছেন ৪১ বছর বয়সী এই তারকা, যেখানে তার সামনে রয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ।এই ম্যাচটি রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে। এর মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও একটি অনন্য অর্জনের অংশ হতে যাচ্ছেন। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসিও ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে একই অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন।তবে এবার রোনালদোর সামনে সবচেয়ে বড় অর্জন হতে পারে একটি নতুন বিশ্বরেকর্ড। এই ম্যাচে গোল করতে পারলে তিনি হয়ে উঠবেন প্রথম ফুটবলার, যিনি ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার কৃতিত্ব আরো পড়ুন , বিশ্বকাপে শুরুতেই অস্ট্রিয়ার গোল, চাপের মুখে জর্ডানঅর্জন করবেন—যা এখনো ফুটবল ইতিহাসে কারও নেই।বিশ্বকাপে ম্যাচ খেলার দিক থেকেও রোনালদো এগিয়ে চলেছেন। বর্তমানে তার ম্যাচ সংখ্যা ২২। অপরদিকে লিওনেল মেসির রয়েছে ২৭ ম্যাচ। ফলে কঙ্গোর বিপক্ষে মাঠে নামার মাধ্যমে সেই ব্যবধান আরও কমিয়ে আনবেন পর্তুগিজ অধিনায়ক।বয়সভিত্তিক আরেকটি রেকর্ডের দিকেও নজর রোনালদোর সামনে। গোল করতে পারলে তিনি হয়ে উঠবেন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোল করা ফুটবলার। এই তালিকায় শীর্ষে আছেন ক্যামেরুনের রজার মিলা, যিনি ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন।সব মিলিয়ে হিউস্টনের এই ম্যাচ রোনালদোর ক্যারিয়ারে আরও একটি ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দিতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।